স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, আজীবন সদস্য ও বর্তমান পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ (অব.) হামিদুল হক মুন্সীর স্মরণে দোয়া ও শোকসভার আয়োজন করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে এই স্মরণসভা অনুষ্ঠিত হবে। সংগঠনের শেকড় ও আদর্শ নির্মাণে তাঁর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে আয়োজিত এ সভায় জেলার সব কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী এবং পরিষদের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
পরিষদ সূত্রে জানা গেছে, শোকসভা শেষে প্রয়াত এই গুণী শিক্ষাবিদ ও সংগঠকের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গার সাহিত্য ও সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


