তোফায়েল আহমেদ, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নমূলক পরিকল্পনা, দেশের অগ্রগতি ও জনকল্যাণে গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ৪নং আইহাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়নের গৌরীপুর স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) এবং সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম।
৪নং আইহাই ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান (মাস্টার)। আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ভাবনা, দেশের সামগ্রিক অগ্রগতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে সাপাহারসহ স্থানীয় এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



