খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা
জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমির হিসেবে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন দারুস সালাম। সংগঠনের রোকনদের গোপন ভোটে আগামী দুই বছর মেয়াদের জন্য তিনি পুনর্নির্বাচিত হন। দারুস সালাম আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের বাসিন্দা। তিনি নাগদাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আইনবিষয়ক সম্পাদক এবং আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে প্রথমবারের মতো আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পান দারুস সালাম। এরপর ২০২৪ সালের আগে আরও দুই মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করেন। এবার পুনরায় নির্বাচিত হওয়ায় চতুর্থবারের মতো উপজেলা আমিরের দায়িত্ব পেলেন তিনি। পুনর্নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় দারুস সালাম বলেন, সাংগঠনিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গুরুদায়িত্ব। সংগঠনের নিয়মনীতি ও শৃঙ্খলা মেনে নিষ্ঠার সঙ্গে
দায়িত্ব পালন করতে চান তিনি। এ জন্য আলমডাঙ্গা উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়েও সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন। তাছাড়া একই নিয়মে দ্বিতীয়বারের জন্য আলমডাঙ্গা পৌর আমির নির্বাচিত হয়েছেন মোঃ মাহের আলী।



