দামুড়হুদায় বিভিন্ন মামলায় পুলিশের অভিযানে ৭ জন গ্রেফতার

দামুড়হুদা অফিস :
দামুড়হুদা মডেল থানা পুলিশের পৃথক অভিযানে চুরি, গ্রেফতারি পরোয়ানা ও মাদক মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার দিনব্যাপী অভিযানে পুলিশ তাদেরকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুরি মামলায় গ্রেফতার করা হয় উপজেলার বয়রা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মিরাজ (২৬), জিআর মামলার পরোয়ানা মূলে গ্রেফতার করা হয় উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের মৃত ফরজ মন্ডলের ছেলে জহির আলী (২৯)। এছাড়া কার্পাসডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের শাহিন আলমের ছেলে শরিফুল ইসলাম (২৬) কে গ্রেফতার করা হয়।


অপরদিকে দলকা লক্ষ্মীপুর এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে দলকা লক্ষ্মীপুর গ্রামের মাদক ব্যবসায়ী উসমান আলীর ছেলে নিরব হোসেন (২০), লিখন আলীর ছেলে রাজু (২৬), আব্দুল সালাম এর ছেলে শামিম রেজা (২৫), মোবারক মোল্লার ছেলে শফি মোল্লা (৩৫) গ্রেফতার করা হয়।
মামলা ও ওয়ারেন্ট সংক্রান্ত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে আটক মাদক ব্যবসায়ীদের সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।