জীবননগর অফিস :
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের একটি বোরিং মাঠ থেকে বুলবুল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে| পরে তাকে জীবননগর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে| এ ঘটনায় তার স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে| বিষয়টি তদন্ত করছে জীবননগর থানা পুলিশ|
জানা যায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট এলাকার সেরাপাড়া সুন্দরপুর গ্রামের বাসিন্দা বুলবুল হোসেনের সঙ্গে প্রায় তিন থেকে চার মাস আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের শারমিন (২০) নামে এক নারীর বিয়ে হয়| বুলবুল পেশায় একজন গার্মেন্টস কর্মী| বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন| বিয়ের সময় শারমিন তার পূর্বের বিয়ে এবং তিন থেকে চার বছর বয়সী একটি ছেলে সন্তান থাকার বিষয়টি বুলবুলের কাছে গোপন রাখেন| পরে বিষয়টি জানতে পারলে ¯^ামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়| পেরবর্তীতে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হরিহরনগর বোরিং মাঠে বুলবুলকে মাথায় রক্তাক্ত জখম ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান| বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন|
কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তি অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন| তার জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগতে পারে| বুলবুলকে ঘুমের ওষুধজাতীয় কিছু খাইয়ে অচেতন করার পর তার স্ত্রী শারমিন আক্তার, শ্বশুর দেলোয়ার হোসেন ও শাশুড়ি রেকসনা খাতুনসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে গভীর রাতে হরিহরনগর মাঠে ফেলে রেখে যায়|
জীবননগর থানা অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, ঘটনাটি শোনা মাত্র জীবননগর থানা পুলিশ হাসপাতালে পৌঁছায় সেই সাথে আহত বুলবুলকে চিকিৎসাধীন অবস্থা দেখতে পাই| এছাড়াও ঘটনাটি তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|
জীবননগরে মাঠ থেকে রক্তাক্ত অবস্থায় যুবক উদ্ধার, স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে মারধরের অভিযোগ



