জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের আলমডাঙ্গায় নির্মাণাধীন স্টেডিয়াম পরিদর্শন

আলমডাঙ্গা অফিসঃ

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. দৌলতুজ্জামান খাঁন আলমডাঙ্গায় নির্মাণাধীন আলমডাঙ্গা স্টেডিয়ামের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আলমডাঙ্গা নির্মানাধীন  স্টুডিয়াম মাঠে  উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার,  জেলা-উপজেলা প্রশাসনের কর্তাগণ,জেলা ক্রীড়া পরিষদ সদস্য সচিব হ্যাজি, উপজেলা ক্রীড়া সংস্থার  সদস্য সচিব মামুনুর রশিদ মন্ডল,নির্বাহী সদস্য শরিফুল ইসলাম পিন্টু, ক্রীড়া সংগঠক ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান উজ্জ্বল, আলমডাঙ্গা ব্যায়ামাগারের আহবায়ক ইকবাল হোসেন মিয়া, সংগঠক সোহাগ আলী, পৌরসভার কর্মকর্তা কর্মচারী  সহ স্থানীয় ক্রীড়া সংগঠক বৃন্দ। যুগ্ন সচিব মহোদয় আশ্বস্ত করেছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু ও সুন্দরভাবে আলমডাঙ্গা স্টেডিয়াম, মাঠ, সীমানা প্রাচীর এবং পয়ঃনিষ্কাশনের  কাজ সম্পন্ন হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।