আলমডাঙ্গায় বিশিষ্ট ব্যবসায়ী শাহ হামিদুল হকের ইন্তেকাল এলাকায় শোক

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা পৌরসভার আনন্দধাম এলাকায় বসবাসকারী বিশিষ্ট ব্যবসায়ী ও আনন্দধাম নাগরিক পরিষদের সভাপতি শাহ হামিদুল হক (৬৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গতকাল বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ক্যন্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। জননন্দিত ব্যক্তিত্ব শাহ হামিদুল হক  এর মৃ-ত্যু সংবাদে এলাকাবাসী শোকাহত। তিনি ছিলেন এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং জনসেবায় নিবেদিতপ্রাণ একজন মানুষ। তাঁর মৃ-ত্যুতে এলাকাবাসী একজন অভিভাবকসুলভ মানুষকে হারালো। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। 

গতকাল বৃহস্পতিবার বাদ জোহর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে বেলা সাড়ে ৩ ঘটিকার সময় নিজ গ্রাম ভোদুয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের নামাজে জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীক নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। 

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।