আলমডাঙ্গায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ইজিবাইক জব্দ

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫’শত গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ১ জুলাই বিকালে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে বড় বোয়ালিয়া বাবুপাড়া গ্রামের আমবাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানে  গোপন সংবাদের ভিত্তিতে  ভাংবাড়ীয়া ফেরিঘাটপাড়ার মৃত সুন্নত আলী মণ্ডলের ছেলে সাগর আহম্মেদ (৪৩) এবং ভাংবাড়ীয়া মোল্লাপাড়ার মজিবর রহমানের ছেলে লিপন আলী (৩২)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫’শত গাঁজা ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় আরও দুইজন সহযোগীসহ অজ্ঞাতনামা ২-৩ জন জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।