জীবননগরে বিভিন্ন মামলার ৪ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জীবননগর অফিস
জীবননগর থানা পুলিশ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি ৪ গ্রেফতার হয়েছে। গত বুধবার দিবাগত রাতে জীবননগর পৌরসভা ও সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, সীমান্ত ইউনিয়নের বেনিপুরপুর গ্রামের বসুতিপাড়ার শফি উদ্দিনের ছেলে আল মামুন(৩০), কয়া গ্রামের মৃত মোবারক মন্ডলের ছেলে আহমদ আলী খোকা(৩৫), হরিহরনগর গ্রামের মৃত মহি উদ্দিনের ছেলে আব্দুল মোমিন(৩০) ও জীবননগর পৌর এলাকায় কলেজপাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে সবুজ(৩০)।
জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, গতরাতে জীবননগর উপজেলায় পৃথক অভিযানে ৪ আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি। আসামীদের বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।