চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে শহরের রেলষ্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থান সংলগ্ন ড্রেনের পাশে লাল টিপ দিয়ে জড়ানো বোমা সদৃশ্য একটি বস্তু পথচারীরা দেখতে পান। এ সময় উৎসুক জনতা ও পথচারীরা ছুটে আসে বোমা সদৃশ্য এ বস্তুটি দেখার জন্য।
পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে। অনেকেই ধারনা করছে জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই বোমা সাদৃশ্য এ বস্তুটি এখানে ফেলে রাখা হতে পারে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ সদস্যগণের মাধ্যমে বোমা সদৃশ্য বস্তুটি সতর্কতার সহিত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করে বোমা সদৃশ্য বস্তুটি নিস্ক্রিয় করার উদ্দেশ্যে পুলিশ হেড কোয়ার্টাসে লিখিতভাবে জানানো হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত ককটেল বোমা সদৃশ্য বস্তুটি চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতেই ছিল।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।