সরোজগঞ্জ এলাকা থেকে তিন মাদকসেবী গ্রেপ্তার, প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড

পদ্মবিলা প্রতিনিধি
সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নি.) মো. শরিফুল ইসলাম-এর নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদ্মবিলা ইউনিয়নের হোগলডাঙ্গা মাদ্রাসা সংলগ্ন জিকে ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো চুয়াডাঙ্গা সদরের বালিয়াকান্দি গ্রামের মো. নবাব আলী (৪০), মো. মামুন আলী (২৮) ও চন্ডিপুর গ্রামের সাজন বেপারী (১৯)। পরে আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লাভলী নাজনীন সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তাদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।