স্টাফ রিপোর্টার
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর এ্যাডভোকেসী ও কর্মপরিকল্পনা সভায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন নাহার। এসময় তিনি বলেন ভিটামিন ‘এ’ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। বাংলাদেশে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করে থাকে। এছাড়া টিকা প্রদানে গুজব, কুসংস্কার এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং নারী স্বাস্থ্য সুরক্ষায় দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
সিভিল সার্জন অফিসের এমও সিএস ডা. সাজিদ হাসানের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার পাল, জেলা সমাজসেবা কার্যালয়েল উপ-পরিচালক জাকির হোসেন, জেলা তথ্য অফিসার শিল্পি মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। প্রসংগত আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ১ম রাউন্ডের টিকা খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় এ্যাডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত



