স্টাফ রিপোর্টার
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামীলীগের অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ মিছিল করেছে জেলা যুবদল। মঙ্গলবার সকাল ১০টায় জেলা শহরে দলটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি শরিফ-উর জামান সিজার।
মিছিল শেষে যুবদলের সভাপতি শরিফ-উর জামান সিজার বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা জনগণ মেনে নেবে না। রাজপথ নিরাপদে রাখতে যুবদল সবসময় ঐক্যবদ্ধ রয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিস্টদের কোনো সুযোগ দেওয়া হবে না। জনগণ আওয়ামীলীগকে বিতারিত করেছে। কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এই দলটির। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তিনি বলেন, এখন তারা অপরাজনীতি শুরু করেছে, বিশৃঙ্খলা করার সাহস দেখাচ্ছে। কোন ভাবেই অরাজকতা আমরা সহ্য করবো না, এমনকি তা প্রতিহত করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে দায়িত্ব পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জনজীবন যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে উপজেলা বিএনপির যুবদলসহ এর অঙ্গসংগঠনগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড তুলে ধরে সিজার বলেন, আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে গোপনে নাশকতামূলক কর্মকাণ্ড ও সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে পতিত স্বৈরাচারের দোসররা এখনো তৎপর রয়েছে।
প্রতিবাদ মিছিলে আরোও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী রবিউল ইসলাম, বকুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আচান শেখ, রেজাউল ইসলাম রেজা, সুমন, আবদার হেসেন রাজু, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসেন প্রমুখ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল



