স্টাফ রিপোর্টার
খুলনা থেকে রাজশাহীর মধ্যে চলাচল করে কপোতাক্ষ আন্তঃনগর ট্রেন| এ ট্রেনের কারনে দুই বিভাগের মধ্যে দুরুত্ব অনেকংশে হ্রাস পেয়েছে| অল্প সময়ের মধ্যে এ অঞ্চলের মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে কপোতাক্ষ ট্রেন| তবে হটাৎ করে ঈদুল আজহার পূর্বে ও পরে ট্রেন থেকে বেশ কিছু বগি কেটে অন্য ট্রেনে লাগানো হয়েছে| এর ফলে এ ট্রেনে চলাচলকারী যাত্রীদের দূর্ভোগ চরমে উঠেছে| গতকাল খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনে “ঠ” বগি না থাকলেও টিকিট দেয়া হয়েছে ‘ঠ’ বগিতে| এতে শতাধিক যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে| তবে এ ঘটনায় কর্তৃপক্ষের কোন মাথাব্যাথা নেই বলে দাবী সাধারন যাত্রীদের|
ফারুক হোসেন নামে কপোতাক্ষ ট্রেনের এক যাত্রী জানান, রোগী নিয়ে আমি আজ রবিবার সকালে কপোতাক্ষ ট্রেনে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করি| আমার ট্রেনে টিকিট ছিলো ‘ট’ বগিতে| ট্রেনে উঠার পর দেখতে পায় খুলনা ও যশোহর থেকে একাধিক যাত্রী ট্রেনের টিকিট কেটেছে তাদের ছিট দেয়া হয়েছে ‘ঠ’ বগিতে| অথচ রবিবার কপোতাক্ষ ট্রেনে ‘ঠ’ বগি ছিলো না| ওই বগির অনেক যাত্রী ছিট না পেয়ে বিভিন্ন বগিতে দাড়িয়ে ছিলো| তারা বলেন কর্তৃপক্ষের উচিত ছিলো ষ্টেশনে যাত্রীদের বিষয়টি জানিয়ে দেয়া|
এ ব্যাপারে চুয়াডাঙ্গা রেলষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার পলাশ উদ্দিন বলেন, চুয়াডাঙ্গা ষ্টেশনে এ ধরনের কেউ অভিযোগ করেনি| তবে তিনি বলেন ঈদের সময় কপোতাক্ষ ট্রেনের বেশ কিছু বগি কেটে অন্য ট্রেনে যুক্ত করা হয়েছিলো|



