স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আর্জেন্টিনা- ব্রাজিল সাপোর্টারদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে| রবিবার বিকেল ৫ টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময় কোন পক্ষেই গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে| ভাগ্যের এ লড়াইয়ে ৩-১ আর্জেন্টিনার জয়লাভ করে| খেলা শেষে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও রানার আপ ব্রাজিল খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়|
ট্রফি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিল সাপোর্টার ফুটবল সংগঠক হাসানুজ্জামান হাসান, আর্জেন্টিনা সাপোর্টার সাংবাদিক ইসলাম রকিব, দেলোয়ার হোসেন দিলু, পিয়াস, পুলক, ইনতাদুল, সিয়াম প্রমুখ| জমজমাট এ প্রীতি ফুটবল ম্যাচটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান হুসাইন|



