জীবননগরের কৃতি ফুটবলার মোজাম্মেল হকের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

জীবননগর অফিস
জীবননগর উপজেলার একসময়ের সুনামধন্য ফুটবলার এলাকার পরিচিত মুখ মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। গতকাল শনিবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।মোজাম্মেল হক মৃত চান পন্ডিতের ছেলে ও জীবননগর পৌরসভার ৪ নং ওয়ার্ড দৌলতগঞ্জের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি শারিরীক ভাবে অসুস্থ ছিলেন। গতকাল শনিবার সন্ধ্যায় তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে জীবননগর এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহল থেকে শোক বার্তা জানিয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং শেষবারের মতো একটি বার দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়।
‘জানা গেছে, মোজাম্মেল হক বৃহত্তর কুষ্টিয়া জেলা ফুটবল দলের খেলোয়াড় ছিলেন। অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে আশির দশকে তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচিত হয়েছিলেন।দেশের বিভিন্ন ক্লাবের হয়ে খেলে দর্শকদের মন জয় করে যশ ও খ্যাতি অর্জন করেছেন তিনি। জীবননগর কে সারাদেশের মানুষের কাছে পরিচিতি করে দিয়েছিলেন জনপ্রিয় এই ফুটবলার। মোজাম্মেল হক মৃত্যুর পূর্বে সন্তান, নাতিনাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় জীবননগর স্টেডিয়াম মাঠে জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন করার সময় নির্ধারণ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।