জীবননগরে বিএনপি নেতার ইন্ধনে বাড়ির রাস্তা বন্ধ সাংবাদিক পরিবার অবরুদ্ধ, ৯দিনেও হয়নি সমাধান

জীবননগর অফিস
জীবননগরে বিএনপি নেতার ইন্ধনে বাড়ির যাওয়ার রাস্তায় দেওয়া হয়েছে দুই স্তরের বেড়া। রাস্তা বন্ধ থাকায় সাংবাদিক পরিবার হয়ে পড়েছে অবরুদ্ধ। ৯দিনেও খোলেনি রাস্তার বেড়ার জট।
ভুক্তভুগি পরিবার ও অভিযোগ সূূত্রে জানা যায়, জীবননগর উপজেলার ধোপাখালী মাঠপাড়া ছোট একটি গ্রাম। এ গ্রামের সকলেই প্রায় পরস্পর আত্মীয় স্বজন। এ গ্রামের বড় একটি পরিবার বা গোষ্ঠি হচ্ছে প্রয়াত জাফর আলীর গোষ্ঠি। গোষ্ঠির প্রধান হিসেবে বিচার সালিশে তাঁর কথাই ছিলো শেষ কথা। কেউ প্রতিবাদ করার সাহস পেতো না।
জীবননগর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি আনোয়ারুল কবীরের বাড়িও ধোপাখালী মাঠপাড়া গ্রামে। তিনিও একই গোষ্ঠির মানুষ। তিনি বেঁচে থাকা কালে বাড়ির জমি, রাস্তা নিয়ে বিচার সালিশের সম্মুখীন হয়েছে। আবার লাঞ্ছিতও হয়েছেন। বিগত চার দরীয় জোটের সময় এবং আওয়ামী লীগের আমলেও তিনি ন্যায় বিচার পাননি। বিচারের জন্য থানা ও কোর্টের দ্বারস্থ হতে হয়েছে।
সাংবাদিক আনোয়ারুল কবীর মৃত্যু বরণ করার পর তার পরিবারের ওপর নির্যাতন আরো বেড়ে গিয়েছে। পরিবার নির্যাতিত হলে ভয়ে কেউ স্বাক্ষী দেওয়ার সাহস পায় না। গত ৬ জুনে মৃত রমজান আলীর পুত্র ওহিদুল ইসলাম শান্তি আনোযারুল কবীরের বাড়ি যাওয়ার রাস্তা দুই স্তরের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। আনোয়ারুল কবীরের স্ত্রী পারভীন আক্তার ঢাকায় থাকার সুযোগে রাস্তা বন্ধ কওে দেয় শান্তি। তিনি জানতে পেরে ঢাকা থেকে এসে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগে জানা যায় জাফর আলীর পুত্র বিএনপি নেতা আরিফুজ্জান আরিফের উপস্থিতে ওহিদুল ইসলাম শান্তি রাস্তায় দুই স্তরের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেন। শুধু তারা রাস্তা বন্ধ করেনি পারভীন আক্তারের ক্রয় করা ৮ শতক জমিও তারা জোর করে ঘিরে নিয়েছে। পারভীন আক্তার তিনি তার বাড়ি যেতে পারছেন না। প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে বেড়ায় হাত দিলে প্রাণে মেরে ফেলা হবে। বাধ্য হয়ে পারভীন আক্তরকে আত্মীয় স্বজনের বাড়িতে থাকতে হচ্ছে।
এ বিষয়ে ওহিদুল ইসলাম শান্তি সাথে কথা বললে তিনি বলেন, আমার জাগা আমি ঘিরেছি।
বিএনপি নেতা আরিফুজ্জান আরিফ বলেন, আমার যাতি দেচ্ছেনা বলে এতাদিন টগরের(সাবেক এমপি) দিয়ে এই সেন্টিমেন্ট দাড় করিয়ে রেখেছে।
সাংবাদিক পরিবারের বাড়ি যাওয়ার রাস্তাটি ৯ দিন ধরে বন্ধ থাকায় বাড়িতে কেউ প্রবেশ করতে পারছে না। আবার বাড়ি থেকে কেউ বেরও হতে পারছে না। এমন অবস্থায় রয়েছে পরিবারটি। সমস্যা সমাধানে সংশ্লিষ্টি কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়েজন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।