স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬২১তম পর্ব শুক্রবার বিকাল ৪টায় পরিষদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গ্রন্থাগার সম্পাদক হুমায়ুন কবীর সঞ্চালনায় ছিলেন অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতা। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন গুরু কাজল মল্লিক, জি এম জোয়ার্দার, মরিয়ম সুলতানা ভুবন, সালমা খাতুন, মর্জিনা খাতুন, আব্বাসউদ্দীন, হারুন অর রশিদ, আবু নাসিফ খলিল, সুমন মালিক, গোলাম কবীর মুকুল, পুর্নিমা রাণী সাহা, গল্প শোনান মিম্মা সুলতানা মিতা, সরদার আলী হোসেন। পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, সরদার আলী হোসেন, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল।
সবশেষে সভাপতি হুমায়ুন কবীরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬২১তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত



