ঝিনাইদহ ধান পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:


ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ¯^ামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে| গতকাল সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে| নিহতরা হলেন সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের বাসিন্দা মজিবর খা ও তার স্ত্রী মোমেনা বেগম|
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় বোরো ধান ফ্যানের বাতাসে উড়িয়ে পরিষ্কার করছিলেন মজিবর খা| এসময় অসাবধানতাবশত ˆবদ্যুতিক ফ্যানের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন| ¯^ামীকে বাঁচাতে এগিয়ে গেলে স্ত্রী মোমেনা বেগমও বিদ্যুতায়িত হন| ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়| প্রতিবেশী আজিবর বিশ্বাস জানান, সকালে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করেন| পরে স্থানীয়রা বুঝতে পারেন, বিদ্যুতের সংস্পর্শে এসে দুজনই মারা গেছেন| ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে| ¯^জনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে|
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে| এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।