মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে বাবলু মিয়ার মুদি দোকানের সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু ও হত্যার হুমকি স¤^লিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ| গতকাল সোমবার সকালে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু ও চিরকুট দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়| বাবলু মিয়া জোড়পুকুরিয়া গ্রামের মৃত রিয়াজুল মাস্টারের ছেলে|
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে দোকানের কাজ শেষ করে বাড়িতে যান বাবলু মিয়া| পরে রাতের আঁধারে দুর্বৃত্তরা দোকানের সামনে বোমা সদৃশ বস্তু ও হত্যার হুমকি স¤^লিত চিরকুট রেখে যায়| সকালে দোকান খোলার আগেই কয়েকজন স্থানীয় ব্যক্তি বস্তু দুটি দেখতে পেয়ে বাবলু মিয়াকে খবর দেন| পরে তিনি স্থানীয়রা পুলিশকে অবহিত করেন| এদিকে বাবলু মিয়া জানান, এর আগেও তাকে ৪ থেকে ৫ বার চিরকুটের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে| ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে|
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে| বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে|



