লাইসেন্স ছাড়া গ্যাস ও মেয়াদোত্তীর্ন শিশু খাদ্য বিক্রি করায় জেলার দামুড়হুদায় ৩ দোকানীকে জরিমানা

কার্পাসডাঙ্গা প্রতিনিধি


লাইসেন্স ছাড়া গ্যাস, মেয়াদোত্তীর্ন বীজ ও শিশু খাদ্য বিক্রি করায় দামুড়হুদার উপজেলার আটকবর ও কার্পাসডাঙ্গা এলাকায় ৩ দোকানীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে| গতকাল সোমবার দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন|
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনানো হয়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আটকবর ও কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালানো হয়| সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযানে শিশু খাদ্য, সার, বীজ ও গ্যাসের দোকান তদারকি করা হয়|
এ সময় লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি করায় মো: আব্দুর বারেক এর মেসার্স মা অটোকে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রি করায় মো: বেল্টু মিয়ার প্রতিষ্ঠান মেসার্স তিসাম বীজ ও বস্তা ঘরকে ১৫ হাজার টাকা এবং উৎপাদন তারিখসহ প্রয়োজনীয় তথ্য না নিয়ে শিশু খাদ্য বিক্রি করার অপরাধে মো: হারুন অর রশিদের প্রতিষ্ঠান মেসার্স হারুন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়| সর্বমোট ৩ দোকানীর কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় | এছাড়া ২ বস্তা জুস বার জনসম্মুখে ধ্বংস করা হয়|
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান| সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, , ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টীম|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।