জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ-যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

স্টাফ রিপোর্টার


জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ-যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে| গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক ৮টি স্থানে অভিযান চালিয়ে ভারতীয় মদ, যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ উদ্ধার করা হয়েছে| তবে এ ঘটনায় কোন মাদক পাচারকারীকে আটক করতে পারেনি|
৫৮-বিজিবি জানায়, গত রবিবার রাত ৮টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭০/৫-এস এর নিকট মাধবখালী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়| একই দিন রাত ১১টার দিকে সামান্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৭ এর কাছে বেলেহাটি গ্রামে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়| এর আগে বেলা ১টার দিকে মেদেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/১-এস এর নিকট মেদিনীপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়|
অপরদিকে গতকাল সোমবার রাত ৩টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৪৯/৪-এস এর নিকট পার-গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়| একই দিন রাত সাড়ে ১২টার দিকে রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭২/২-এস এর নিকট মানিকপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়| ভোর সাড়ে ৫টার দিকে গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/৪-এস এর নিকট গয়েশপুর উওর পারায় অভিযান চালিয়ে আসামীবিহীন ১ হাজার ১৮০ পিস ভারতীয় ভারতীয় যৌন উত্তেযোক ট্যাবলেট উদ্ধার করা হয়|
এর আগে রাত সাড়ে ১২টার দিকে উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭২/১-এস এর কাছে সন্তোষপুর গ্রামের চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ১ হাজার ৭১০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়| একই সময়ে জীবননগর নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/৭-এস এর কাছে নতুনপাড়ার চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৩২ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট আটক করা হয়|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।