স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার হারদী মীর শামসুজ্জোহা কলেজে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে | গতকাল সোমবার বেলা বারোটায় দিকে কলেজের সম্মেলন কক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়| মীর শামসুদ্দোহা কলেজের শিক্ষক ও কর্মচারী পরিষদের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ামত আলী| ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাড. মাসুদ পারভেজ রাসেল এমপি|
তিনি বলেন মীর শামসুজ্জোহা ঐতিহ্যের একজন ধারক বাহক| তিনি নিজের প্রচেষ্টায় এ অঞ্চলে একটি আলোকিত প্রতিষ্ঠান উপহার দিয়ে গেছেন| তিনি এটা না করলেও পারতেন| এ পৃথিবীতে অনেক মানুষ আছে বা ছিল, যাদের অনেক সুযোগ ছিল কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাননি| যার জন্য এলাকায় সাধ্যমত উন্নয়ন সম্ভব হয়নি| আর মীর শামসুজ্জোহা এই কাজের মধ্য দিয়ে তিনি চিরকাল এই এলাকার মানুষের মধ্যে বেঁচে থাকবেন|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ইদ্রিস আলী খান, আব্দুর রাজ্জাক, সমাজ বিজ্ঞানের প্রভাষক মনিরুজ্জামান, জামায়াতের আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, আলমডাঙ্গা পৌরসভা আমির মাহের আলী, গাংনী -আসমান খালি থানা আমির আব্বাস উদ্দিন| অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন| পরে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট উপহার দেয়া হয়|



