জুলাই সনদ এর শর্ত তারা সবার আগে ভঙ্গ করেছে, সকল অপশক্তির বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সমাবেশে শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার


‘জনগণই বিএনপি সরকারের মূল শক্তি’ এই স্লোগানকে সামনে রেখে এবং সকল অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বানে চুয়াডাঙ্গায় এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে| গতকাল সোমবার বিকাল ৪ টায় সাহিত্য পরিষদ প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়| বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এই রাজনৈতিক কর্মসূচির পালিত হয়েছে| শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত করেন জেলা ওলামা দলের আহবায়ক মওলানা আনোয়ার হোসেন|
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিনিয়র সদস্য ও দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো শরীফুজ্জামান শরীফ| দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে| সমাবেশে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সাহিত্য পরিষদ প্রাঙ্গন| স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, এই সমাবেশের মাধ্যমে চুয়াডাঙ্গায় দলীয় শক্তি ও গণজোয়ার আরও দৃশ্যমান হবে|
এ সময় প্রধান অতিথি শরিফুজ্জামান শরীফ বলেন, আপনারা জানেন দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়ন সহ্য করে জুলাই আন্দোলনের মাধ্যমে বিজয়ী হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকার ক্ষমতায় এসেছে| এর মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশের প্রতিষ্ঠিত হয়েছে| এই ভোটের আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিভিন্ন দল জুলাই সনদ ¯^াক্ষর করেছিলেন| সেই ¯^াক্ষরের ভিত্তিতে এই ভোটে জাতীয় ভোটের পাশাপাশি একটি হাঁ/না ভোট ছিল| তখন সব দলের সমর্থনে যেটা ¯^াক্ষরিত হয়েছিল তা বিএনপি বাস্তবায়ন করতে চায়| কিন্তু একটি কুচক্রী মহল এই গুপ্ত সংগঠন যারা করে তারা সাধারণ মানুষের সামনে এটি বিতর্কিত করে উপস্থাপন করছে| তারা জুলাই সনদের মূল জায়গা থেকে সরে এসেছে| আজকে জুলাই সনদ এর শর্ত তারা সবার আগে ভঙ্গ করেছে| জুলাই সনদের শর্ত ছিল নারীদেরকে জাতীয় সংসদে প্রার্থী বানানোর জন্য| আমরা নারীদেরকে জাতীয় সংসদে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছি| কিন্তু অন্যদিকে জামায়াত ইসলামী, এনসিপি তারা একটি জায়গাতেও নারীদেরকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেন নাই| জুলাই সনদে আরেকটি শর্ত ছিল সংসদের ডেপুটি স্পিকার বিরোধীদলের দিতে হবে| আমরা বারবার তাদের ডেপুটি স্পিকারের পদে দিতে চেয়েও তারা রাজি হন নাই| তাই বলা যায় তারাই সর্বপ্রথম জুলাই সনদের শর্ত ভঙ্গ করেছে|
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন,জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদ হক পল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন,জেলা আইনজীবি ফোরাম এর আহবায়ক এড,আ,স,ম রউফ, চুয়াডাঙ্গা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এড, মানি খন্দকার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও চিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মতসজিবি দলের আহবায়ক কামরুজ্জামান বাবলু, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম.এ তালহা, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন প্রমুখ

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।