স্টাফ রিপোর্টার
সরোজগঞ্জ বাজার থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে| গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে| আটক মাদক ব্যবসায়ী সোহেল রানা (৪৫) চুয়াডাঙ্গা সদরের যাদবপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে|
পুলিশ জানায়, সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সরোজগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা| এ সময় মোঃ সোহেল রানা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়| পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭ শ টাকা| এ ঘটনায় সোহেল রানার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে| এস আই (নিঃ)মোঃ শরিফুল ইসলাম জানান, সোহেল দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে|



