স্টাফ রিপোর্টার
নিত্যপ্রয়োজনী দ্রুবমুল্য যৌক্তিক ও সহনীয় রাখতে চুয়াডাঙ্গায় জেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়| সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার| সভায় গত মিটিংয়ের কার্যবিবরণী ও বর্তমান বাজারদও, হাটবাজারের চিত্র তুলে ধরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী|
সবাই জানানো হয়, সামনে ঈদুল আজহা উপলক্ষে মাংসের বাজারে তদারকি জোড়দার করতে হবে| ব্যবসায়ীদের নির্ধারিত দাম ও ¯^াস্থ্যসম্মত মাংস ভোক্তাদের মাঝে বিক্রি করতে হবে| এছাড়া বাস ভাড়ার বাড়তি নেয়া যাবে না| সরকারের বেঁধে দেয়া নির্ধারিত মূল্যে টিকিট বিক্রি করতে হবে| এর ব্যত্যয় ঘটলে আইনুযায়ী ব্যবস্থা নিতে হবে| একই সঙ্গে চুয়াডাঙ্গা সীমান্তে গরু চোরাচালান রোধে প্রশাসন ও বিজিবি কঠোর নজরদারিতে থাকবে| মসলা ও তেলের বাজার এবং বিভিন্ন কাপড়ের দোকানসহ নিত্যপ্রয়োজনী জিনিসের যৌক্তিক দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার মনিটরিং করবে|
সভায় শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করা হবে| সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে বাজারে নিত্যপণ্যের সরবরাহ ¯^াভাবিক রাখতে হবে| কোনো অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দাম আদায় করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি চালাবে| বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমšি^তভাবে কাজ করতে হবে| একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিয়মিত বাজার তদারকির মাধ্যমে সাধারণ মানুষের ¯^স্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি|
সভায় আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস, জেলা কৃষি মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সদস্য সচিব সুমন পারভেজ, জেলা পরিবেশক সমিতির সভাপতি সালাউদ্দিন চান্নু ও দপ্তর সম্পাদক সামিউল সাওয়াল প্রমুখ|



