আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে কবি হাবিবুর রহমান মজুমদারের নতুন কাব্যগ্রন্থ ‘কিছু কথা’ এর জমকালো মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় স্থানীয় উপজেলা মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট কবি গোলাম রহমান চৌধুরি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ও প্রবীণ শিক্ষক ওমর আলী মাস্টার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে আয়োজনের সূচনা করা হয়। পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে কাব্যগ্রন্থ ‘কিছু কথা’ এর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। তিনি কবি হাবিবুর রহমান মজুমদারের সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও লেখনীর প্রশংসা করেন এবং নতুন কাব্যগ্রন্থটির সফলতা কামনা করেন। অনুষ্ঠানে সাহিত্য প্রেমী, কবি-সাহিত্যিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গায় কবি হাবিবুর রহমান মজুমদারের কাব্যগ্রন্থ ‘কিছু কথা’র মোড়ক উন্মোচন



