দর্শনায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য রুহুল আমিন

দর্শনা অফিস
জেলার  দর্শনায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার  দুপুরে দর্শনা-আকন্দবাড়িয়া এবং রাংগিয়ার পোতা গ্রামের পৃথক দুটি সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিনি এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করতে পেরে আনন্দিত। এই সড়কগুলো দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের ভোগান্তির কারণ ছিল, যা বাস্তবায়নের মাধ্যমে মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আকতার হোসেন জানান, একটি সড়কের দৈর্ঘ্য ১ হাজার ২৯০ মিটার এবং অপরটির দৈর্ঘ্য ৭৫০ মিটার। উভয় সড়কের পিচ ঢালাই কাজের জন্য প্রাথমিকভাবে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আঃ কাদের, দর্শনা পৌর আমির মোঃ সাহিকুল আলম অপুসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নতি ঘটবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।