গাংনীতে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের শিশু ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি শাকিল আহমেদ(২৩)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে বামন্দী ক্যাম্প পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাকিল আহমেদ রামনগর গ্রামের বাগান পাড়ার মইদুল ইসলামের ছেলে।
জানা গেছে, গত ২ এপ্রিল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মাদ্রাসায় কোরআন পড়া শেষ করে বাড়ি ফেরার পথে জোরপূর্বক পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে নিয়ে ধর্ষণ চেষ্টা করে শাকিল আহমেদ। শিশুর আত্মচিৎকারে শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটির মা বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলাটি দায়ের করেন। যার মামলা নং ৪, তারিখ ০২/০৪/২৬।
গাংনী থানার (ওসি তদন্ত) আল মামুন জানান, গেফতারকৃত শাকিলকে আদালতে সোর্পদ করা হলে বিজ্ঞ আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।