দর্শনা-গেদে চেকপোস্ট ৩ দিন বন্ধ থাকার পর পুনরায় কার্যক্রম শুরু

দর্শনা অফিস
ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় বিধানসভা নির্বাচনের কারণে দর্শনা-গেদে চেকপোস্ট ৩ দিন বন্ধ ছিলো। বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় জেলার  দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল পুনরায় চালু করা হয়েছে।
গত সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল, যা বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ ছিল। তবে এই সময়ে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা স্বদেশে ফিরে যেতে পেরেছেন এবং অতি জরুরী চিকিৎসা সেবার জন্য বাংলাদেশ থেকে ভারতে যেতে পারবে বলেও নিষেধাজ্ঞা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই তুহিন জানান, ভারতের নদিয়া জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা ড. শ্রীকান্ত পল্লী কর্তৃক প্রজ্ঞাপনের আদেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে চেকপোস্টের কার্যক্রম আবার স্বাভাবিক হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।