উথলী গ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল হাসান রাঙার মিয়ার ইন্তেকাল

জীবননগর অফিস
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিচিত মুখ বর্ষীয়ান রাজনীতিবিদ জীবননগর উপজেলার উথলী গ্রামের আবুল হাসান ওরফে রাঙা মিয়া মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। গতকাল বৃহস্পতিবার দুপুরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
রাঙা মিয়ার কনিষ্ঠ কন্যা সমাপ্তি হাসান বলেন, গত ২৬ এপ্রিল তার বাবা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১ টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরে সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে। মরদেহটি দেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
আবুল হাসান রাঙ্গা ছিলেন উথলী গ্রামের মৃত এরশাদ আলী বিশ্বাসের পুত্র। আশির দশকে একজন বলিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে তিনি এলাকায় নেতৃত্ব দিয়েছেন। চুয়াডাঙ্গা সহ আসেপাশের জেলা গুলোতে তার বেশ পরিচিতি ছিলো।
আবুল হাসান রাঙ্গা চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি, উথলী মানবসেবা সংগঠনের প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনে সুনামে সাথে দায়িত্ব পালন করে গেছেন। যেকোনো জটিল বিষয়ের সহজ সমাধান ও বিচারকার্য পরিচালনায় তিনি বেশ পারদর্শী ছিলেন। তিনি ও তার স্ত্রী ১০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে তার মেয়ে জামাইয়ের সাথেই থাকতেন। মৃত্যুর সময় তিনি ৪ কন্যা, পুত্র, স্ত্রী, নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।