স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বিজিবি পৃথক ৩টি অভিযান চালিয়ে এসব সিরাপ জাতীয় ঔষধ (মাদক) উদ্ধার করে। তবে এ ঘটনায় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি।
৫৮-বিজিবি জানায়, গতকাল রবিবার রাত ১টার দিকে মহেশপুর লড়াইঘাট বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৩৭-এস এর নিকট নয়াপড়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। একই সময়ে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/৮-এস এর কাছে চাপাতলা গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৭০০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। একই দিন বেলা ১১টার দিকে লড়াইঘাট বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৪৩-এস এর কাছে লড়াইঘাট গ্রামে অভিযান চালিয়ে ৮১০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ঔষধ উদ্ধার



