আলমডাঙ্গায় পচা-বাসি খাবার বিক্রি করার অপরাধে উত্তম মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা

আলমডাঙ্গা অফিস
পবিত্র মাহে রমজান মাসেও ভেজাল ও পচা-বাসি খাবার বিক্রির অভিযোগে আলমডাঙ্গা উপজেলার একটি মিষ্টির দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা পৌর কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার। এ সময় ‘উত্তম মিষ্টান্ন ভান্ডার’-এ পচা ও বাসি খাবার বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষা আইনে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার ইন্সপেক্টর মাহফুজ রানা। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে আলমডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ টিম।
রমজানের মতো সংযম ও পবিত্রতার মাসে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনস্বাস্থ্যের সঙ্গে প্রতারণা করায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।