স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার দুইজন সংসদ সদস্যকে ফুলেল শুভেচছা দিলেন উপজেলা বিসিআইসি সার ডিলাররা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জামায়াতের জেলা কার্যালয়ে এ ফুলেল শুভেচছা জানানো হয়। সদর উপজেলা বিসিআইসি সার ডিলার সভাপতি হাজী আকবর আলীর নেতৃত্বে চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও ২ -আসনের সংসদ সদস্য মো: রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সংসদ সদস্যগণ প্রকৃত কৃষকদের মাঝে সুস্থভাবে সার বিতরণের আহবান জানান। আগামী ৫ বছর খুব স্বল্প সময়। এ সময়ে যেন কোন কৃষক সার থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার জন্য নির্দেশনা প্রদান করেন সংসদ সদস্যবৃন্দ। ফুলেল শুভেচছা জানানের সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি আব্দুল বারী, সদস্য হাজী রফিকুল ইসলাম, হাজী জমির উদ্দিন, মামুন অর রশিদ ও সাইফুল ইসলাম।



