দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার চিৎলায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের নতুন ওযুখানা, টয়লেট ও ইমামদের থাকার জন্য কক্ষ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা: মশিউর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার জাহাঙ্গীর আলম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ফারুক হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম বাবলু, সুধীজন আব্দুল খালেক, মকবুল হোসেনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি উবায়দুর রহমান সাহেল বলেন, নতুন ওযুখানা ও টয়লেট নির্মাণের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সে আগত মুসল্লিদের নামাজ আদায় ও অজু করার সুবিধা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি ইমামদের জন্য আবাসন ব্যবস্থা চালু হলে ধর্মীয় কার্যক্রম পরিচালনায়ও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানান, নির্মাণ কাজ শেষ হলে মসজিদের অবকাঠামোগত সুবিধা আরও উন্নত হবে এবং মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মসজিদের ওযুখানা নির্মাণ কাজের উদ্বোধন



