সরোজগঞ্জে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি মিন্টু শেখ (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মিন্টু শেখ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বাসিন্দা ও শুকুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার পাচমাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মিন্টু শেখ ওই এলাকায় অবস্থান করছেন। পরে পাচমাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে এসআই শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে জারি করা গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।