হিজলগাড়ী প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্দোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নেহালপুর ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমীর মাও, রেজাউল করিম, দর্শনা যুব বিভাগের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা মাজলিসুল মুফাচ্ছির পরিষদের সহ সভাপতি মাও আবুজার গিফরী,নেহালপুর ইউনিয়ন আমীর লিটন মল্লিক। ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় বক্তরা ইসলামি জীবন বিধান মেনে ব্যক্তি জীবনে ও রাষ্ট পরিচালনায় রমজানের ফজিলত নিয়ে বক্তব্য রাখেন। নেহালপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি সোহেল রানার সভাপত্বিতে অনুষ্টান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, নেহালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা হাজী নুরুল আমিন, ডা. এরফান আলী, আব্দুস সামাদ প্রমুখ।
নেহালপুরে ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল



