জয়রামপুরে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি রুহুল আমিন

স্টাফ রিপোর্টার
দামুড়হুদা উপজেলার জয়রামপুর দাখিল মাদ্রাসা চত্বরে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন।  গতকাল শুক্রবার বেলা ১১টায় তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম খেজুর, ৫০০ গ্রাম আলু, ২ কেজি পেঁয়াজ ও ১ কেজি রসুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল, জেলা পেশাজীবী সংগঠনের সভাপতি খলিলুর রহমান, জেলা তারবিয়াত সেক্রেটারি জিয়াউল হক, থানা আমীর মাওলানা সাজিদুর রহমান, থানা নায়েবে আমীর সাখাওয়াত হোসেন, থানা সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর আমীর মাওলানা ফিরোজ হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।