স্টাফ রিপোর্টার
মাসব্যাপী গণসংযোগের অংশ হিসেবে দর্শনা বাসষ্ট্যান্ডে জামায়াতের পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয় । এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও দর্শনা পৌর মেয়র প্রার্থী আব্দুল কাদের।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী দর্শনা থানা আমীর মাওঃ রেজাউল করিম, থানা সেক্রেটারি মোঃ মাহবুবুর রহমান (টুকু) এবং সহকারী সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা পৌর আমীর মোঃ সাহিকুল আলম (অপু)।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির ধারাবাহিকতায় আয়োজিত এ পথসভায় জনসাধারণের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।



