চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তদন্তে প্রাপ্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। শনিবার দিবাগত রাতে ১টার দিকে অভিযান চালায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হিমেল রানার নেতৃত্বে নতুন ভান্ডারদহ গ্রামের নিজ বাড়ি থেকে দুলউদ্দীন (৬৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মনিরউদ্দীন মন্ডলের ছেলে। এর পরে এসআই শরীয়তুল্লাহ ভূইয়ার নেতৃত্বে জিবনা গ্রামের নিজ বাড়ি থেকে মিলন আলী ওরফে মতিকুর রহমান মিলন (৪৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত লুৎফর রহমান বিশ্বাসের ছেলে।
পুলিশ জানিয়েছে, উভয় দুইজন আসামির বিরুদ্ধে ২০২৪ সালের পৃথক মামলায় বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) শরীয়তুল্লাহ ভূইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে নয় মাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাব্বির আহম্মদ ইমন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সামারী ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।