স্টাফ রিপোর্টার
দামুড়হুদায় মাদক সেবনের দায়ে শাহীন (৪০) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দামুড়হুদা ও জীবননগর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে শাহীনকে আটক করা হয়। শাহীন দামুড়হুদা উপজেলার কলাবাড়ি উত্তরপাড়ার খোদা বক্সের ছেলে।
পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহীনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দামুড়হুদায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড



