আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী ও কবি সিদ্দিকুর রহমানের ওমরা হজ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে আলমডাঙ্গা তহবাজার চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক খন্দকার মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাবিবুর রহমান মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী সিদ্দিকুর রহমান সিদ্দিক, আবুল কাশেম, হাবিবুর রহমান ও গোলাম কিবরিয়া। বিশিষ্ট সাহিত্যিক ও কবি গোলাম রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায়ী মহসিন আলী, আহাদ আলী ও আসাদুল হক। আলোচনা সভা শেষে প্রাক্তন শিক্ষক মাওলানা মনিরুজ্জামানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা কবি সিদ্দিকুর রহমানের ওমরা হজ পালন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, নিরাপদ যাত্রা ও ইবাদত কবুলের জন্য দোয়া করেন।
জানা গেছে, কবি সিদ্দিকুর রহমানধ সপরিবারে আগামী ১ অক্টোবর আলমডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পরদিন ২ অক্টোবর ঢাকার বিমানবন্দর থেকে বিমানে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন। তিনি পবিত্র ওমরা হজ পালন শেষে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
আলমডাঙ্গায় ওমরা পালনে কবি সিদ্দিকুর রহমানের দোয়া মাহফিল



