জীবননগর প্রেসক্লাবে চাবী রমজানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জীবননগর অফিস
জীবননগর প্রেসক্লাবের সদস্য চাবী রমজানের সুস্থতা কামনা এবং প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকার শুক্রবার বাদ আসর জীবননগর প্রেসক্লাব ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জীবননগর প্রেসক্লাবের সদস্য চাষী রমজানের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে আবু সায়েম, লিলুফা ইয়াসমিন রাণী, মারুফ মালেক ও বিক্রয় প্রতিনিধি রমজান আলীসহ প্রয়াত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিতদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।