দামুড়হুদায় উপজেলা জিয়া মঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে আটকবর শহীদ স্মৃতি কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা জিয়া মঞ্চের সভাপতি প্রভাষক আবুল কালাম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারিক কাজী।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জিয়া মঞ্চের যুগ্ম-সাধারণ সম্পাদক আমানুর রহমান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি কবির উদ্দিন, সহ-সভাপতি মোশারফ হোসেন ও ইকবাল মাস্টার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আর্মি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসমত উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাসনাত নুকু, অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন টিটন, সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক এবং থানা সদস্য আসাদুল হক ও আব্দুল হাকিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।