কার্পাসডাঙ্গা একতা হেয়ার প্রসেসিং সমবায় সমিতির মতবিনিময় বায়েজিদ সভাপতি, সাত্তার সম্পাদক

কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় একতা হেয়ার প্রসেসিং সমবায় সমিতির মতবিনিময় সভা ও নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে কার্পাসডাঙ্গাস্থ সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
বিশিষ্ট চুল ব্যবসায়ী বায়েজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার শীর্ষস্থানীয় চুল ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও খোকন, মতিয়ার রহমান, ইসমাইল হোসেন, আক্তারুল, রজব, বিল্লাল হোসেন, আল-আমিন, ফকির আলী, জাহাঙ্গীর আলম, নুর আলম, আব্দুস সাত্তার ও রফিকুল ইসলামসহ অন্য ব্যবসায়ীরা।
সভা শেষে বায়েজিদকে সভাপতি, জাহাঙ্গীর আলমকে সহ-সভাপতি, আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক ও মাহাবুর মেম্বারকে যুগ্ম-সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য পদে জুয়েল রানা সাংগঠনিক সম্পাদক, মনিরুল সহসাংগঠনিক সম্পাদক, নুর আলম কোষাধ্যক্ষ ও ওয়াসিম সহ-কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নবাগত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে সুসংগঠিত করা এবং চুল ব্যবসা খাতের সামগ্রিক মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার সংকল্প ব্যক্ত করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।