জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার, মোটরসাইকেলসহ ২ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার 

জীবননগর ও মহেশপুর  সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ এবং  নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৪ টি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে। এ ঘটনায় ১ টি মোটরসাইকেলসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি । আটককৃতরারহলো ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার আনন্দবাগ গ্রামের আরজুল মন্ডলের ছেলে ইব্রাহিম খলিল (২৬) ও আড়পাড়া গ্রামের সাধন কুমার দাসের ছেলে অনিক দাস ( ২৬)।

 ৫৮ বিজিবির সহকারী পরিচালক জানান,  গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলা মেদিনীপুর বিওপি’র  সীমান্ত পিলার-৬৩/১-এস এর নিকট  হরিহরনগর গ্রামে নায়েব সুবেদার মোঃ লুৎফর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ ইব্রাহিম খলিল  ও অনিক দাস নামে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় ৪৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন।

এদিকে গতকাল সোমবার রাত ৩ টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭১-এমপি এর নিকট মাধবখালী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে  আসামীবিহীন ৯২ বোতল ভারতীয় মদ আটক করা হয়।  একইদিন ভোর ৫ টার দিকে  মাটিলা বিওপি’র  সীমান্ত পিলার-৫২/১৬-আর এর নিকট  মাটিলা গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৩ বোতল ভারতীয় নেশাজাতীয়   সিরাপ ও  ২০ বোতল মদ আটক করা হয়। 

এর আগে সোমবার ভোর রাত ৪ টার দিকে জীবননগর উপজেলা  নতুনপাড়া বিওপি’র  সীমান্ত পিলার-৬৫/৩-এস এর নিকট অভিযান চালিয়ে  আসামীবিহীন ভারতীয় ১২৮ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।