হরিণাকুণ্ডুর শ্রীপুরে কুরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ

হরিণাকুণ্ডু প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে পবিত্র আল-কুরআন শিক্ষার কার্যক্রম শুরু হয়েছে| স্থানীয় কয়েকজন তরুণের উদ্যোগে শ্রীপুর জামে মসজিদে চালু হওয়া এ কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য ৩০ টি কুরআন শরীফ প্রদান করা হয়েছে| এ উদ্যোগে সার্বিকভাবে সহযোগিতা করেছেন শ্রীপুর গ্রামের মারুফ সানি, মিজানুর রহমান বাদশা ও রুহুল আমিন|
কুরআন শিক্ষার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সাহিবুল ইসলাম| এর আগে শিক্ষার্থীরা কায়দা ও আমপারা শিক্ষা সম্পন্ন করেছে| এবার তাদের পবিত্র আল-কুরআন পাঠ ও শিক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে| স্থানীয়দের মতে, শিশু-কিশোরদের ধর্মীয় ও ˆনতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ|
কুরআন শিক্ষার সুযোগ পেয়ে শ্রীপুর গ্রামের মকলেছুর রহমান বলেন, আমার অনেক দিনের ইচ্ছা ছিল কুরআন শিক্ষা গ্রহণ করার| এই উদ্যোগের মাধ্যমে আমার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে| যারা এই মহৎ উদ্যোগ নিয়েছেন, আমি তাদের জন্য দোয়া করি—আল্লাহ যেন তাদের সুস্থ ও ভালো রাখেন| ভবিষ্যতে তারা আরও কোনো ভালো উদ্যোগ নিলে আমি তাদের পাশে থাকব|
শ্রীপুর জামে মসজিদের সভাপতি জাহাঙ্গীর কবির বলেন, “যারা এই উদ্যোগ নিয়েছেন, তারা অত্যন্ত মহান একটি কাজ করেছেন| যারা কুরআন পেয়েছেন, তাদের সবার উচিত নিয়মিত শিক্ষা গ্রহণ করে পবিত্র কুরআন সম্পূর্ণ করা| আমি আশা করি, ভবিষ্যতে আশপাশের গ্রামের আরও মানুষ এখানে কুরআন শিখতে আসবেন| শিক্ষার্থীর সংখ্যা বাড়বে এবং গ্রামের মানুষও এ উদ্যোগে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন|
উদ্যোগের অন্যতম প্রধান উদ্যোক্তা মো. মারুফ সানি বলেন, পৃথিবীতে মানুষের সফলতার অনেক সংজ্ঞা রয়েছে| কিন্তু আল্লাহর কালামের মধ্যে যে প্রশান্তি ও সুখ রয়েছে, তা যারা হৃদয় দিয়ে অনুধাবন করতে পারবেন, তারাই প্রকৃত অর্থে তা উপলব্ধি করবেন| আমাদের সবাইকে পবিত্র কুরআনকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে এবং নিজেদের ভেতর থেকে অহংকার দূর করতে হবে| তাহলেই আমরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারব|”
আরেক উদ্যোক্তা মো. মিজানুর রহমান বাদশা বলেন, এখান থেকে যারা কুরআন শিক্ষা গ্রহণ করছেন, তাদের সময় ও শ্রম ব্যয় হচ্ছে ঠিকই; তবে এর মাধ্যমে তাদের জ্ঞান ও মেধার বিকাশ ঘটছে, যা তারা ধীরে ধীরে উপলব্ধি করতে পারবেন| পাশাপাশি পরকালের হিসাবও রয়েছে মহান রব্বুল আলামিনের কাছে| তাই আমাদের উচিত কুরআন শিক্ষা গ্রহণের পাশাপাশি এর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করা|
স্থানীয়দের প্রত্যাশা, শ্রীপুর জামে মসজিদে চালু হওয়া এ কুরআন শিক্ষা কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে| গ্রামের শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নিয়ে পবিত্র কুরআন শিক্ষা গ্রহণ করবেন| পাশাপাশি ধর্মীয় ও ˆনতিক শিক্ষার প্রসারে স্থানীয়ভাবে এমন আরও উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশা করছেন এলাকাবাসী|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।