আলমডাঙ্গা উপজেলা জামায়াতের রুকন সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিসঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার রুকন সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট (শুক্রবার) বিকেল ৪টার সময় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলীর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, সমাজকল্যাণ সম্পাদক ও জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হুসাইন রুকনদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত কুরআনের আয়াত মুখস্থ, হাদিস অধ্যয়ন এবং ইসলামী সাহিত্য পাঠের মাধ্যমে নিজেদের আমল ও নৈতিক মান উন্নয়নের প্রতি গুরুত্ব দিতে হবে। তিনি সংগঠনের অতীতে যারা নিষ্ঠা, ত্যাগ ও কুরবানির মাধ্যমে দায়িত্ব পালন করেছেন, তাদের অবদান ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা তারবিয়াত সেক্রেটারি বিলাল হোসাইন, অফিস সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের রুকনবৃন্দ। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।