মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় মদ, গাঁজা ও ঔষধ আটক

স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় মদ, গাঁজা ও ঔষধ আটক করেছে। গত দুই দিনে বিজিবি সীমান্তের পৃথক ৩টি এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোন আসামীকে আটক করা যায়নি।
৫৮-বিজিবি জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকেপলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/২৩-আর এর নিকট পলিয়ানপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ৮ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/৮-আর এর কাছে  চাপাতলা গ্রামের মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় মদ আটক করা হয়। একই সময়ে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/৮-আর এর কাছ থেকে আসামীবিহীন ৬১০ পিস ভারতীয় নেশা জাতীয় ঔষধ আটক করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।