জীবননগর বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশী নাগরিক আটক

স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশী নাগিরককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে বেনীপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি তাদেরকে আটক করে। আটককৃতরা সবাই নারী।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬২/৫-এস এর কাছে নবদূর্গাপুর গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ধান ক্ষেতে সুবেদার মোঃ ফিরোজ এর নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৮ জন নারী বাংলাদেশী নাগরিক আটক করা হয়। তবে বিজিবি তাদের নাম ও পরিচয় উল্লেখ করেনি।  

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।